বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শহরে অবস্থানরত চট্টগ্রাম-১৫ আসনের রুকনদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এখন থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি নিয়মিত নির্বাচনী কাজ করতে হবে। চট্টগ্রাম-১৫ আসনে বিপুল ভোটের ব্যবধানে ঐতিহাসিক বিজয় নিশ্চিত করতে হবে। এলক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

রবিবার (৩১ আগস্ট) রাত ৯টায় বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত রুকনদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম-১৫ আসন পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন নায়েবে আমীর ও আসন কমিটির সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমানসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, অতীতে এই আসন থেকে আমরা একাধিকবার বিজয়ী হয়েছি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনী ময়দানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার সম্মানজনক বিদায় নিলে তা দেশ ও জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষের সেবা আমৃত্যু করে যাবো। আগামীর নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সকলকে জানবাজি রেখে কাজ করতে হবে।

বিশেষ অতিথি অধ্যাপক জাফর সাদেক বলেন, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। এবার তরুণ প্রজন্ম ইসলামের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দেবে। পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন, শহর ও গ্রামে সমন্বিতভাবে কাজ করলে বিজয় সুনিশ্চিত।

সভাপতির বক্তব্যে জননেতা আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নীরব বিপ্লব ঘটবে। বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, অগ্রযাত্রা থামানো যাবে না।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত