মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোর অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাসের নেতৃত্বে। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নাঈম উল্ল্যাহ (৪৮) এবং মোঃ জামসেদ (৩৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ নাঈম উল্ল্যাহর স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ধলঘাট ইউনিয়নের সরইতলা গ্রামে হলেও বর্তমানে তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের রংমহল এলাকায় বসবাস করছেন।
অন্যদিকে, মোঃ জামসেদ বাগেরহাট জেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণেল হাট সিডিএ এলাকার বিশ্ব কলোনি হাউজিং ব্লক এ, ০১ নং রোডে বসবাস করছেন।


