চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দুই দিনব্যাপী ভয়াবহ সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় দুটি অভিযোগপত্র জমা দিয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগপত্র হাটহাজারী থানায় জমা দেওয়া হয়।
চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় প্রক্টরিয়াল বডি ও প্রধান নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে পৃথকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।”


