বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

পটিয়ার আলোচিত উজ্জল দে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার পটিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর উজ্জল দে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামী শান্ত মহাজনকে গ্রেফতার করেছে র‌্যাব। নোয়াখালী জেলার কবিরহাট থানাধীন তেতুলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার প্রধান আসামী শান্ত মহাজন কবিরহাট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ৪ সেপ্টেম্বর বিকালে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ শান্ত মহাজন (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত