স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮ শত ৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৩৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯১ জন এবং ভিবিন্ন উপজেলার ৪২ জন।
চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ১৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩১ জন, উপজেলায় ২ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪০ নমুনা পরীক্ষা করে ৩৩ জনের পজিটিভ। মহানগরে ৭ জন, ২৬ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ নমুনা পরীক্ষায় ২৩১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২২ জন, উপজেলায় ১৬ জন। ভিবিন্ন উপজেলার ৬ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ নমুনা পরীক্ষায় ৩৮ জন পজিটিভ, নগরে ৩১ জন, উপজেলায় ৭ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, আনোয়ারা ১ জন, বাঁশখালী ২ জন, পটিয়া ২ জন, রাউজান ১৫ জন, রাঙ্গুনিয়া ১ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ৮ জন,মিরসরাই ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ১৯৮ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ১৭৯ জন, উপজেলায় ৪ হাজার ১১৯ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৫৩ জন, মোট সুস্থ ১ হাজার ৬৭৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা নেই, মোট ২২৫ জন। মহানগরীতে ১৫৭ জন, বিভিন্ন উপজেলায় ৬৬ জন। হোম আইসোলেশনে আছেন ৬১৩২ জন।


