বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেওয়ান বাজারে ক্ষতিকর রং বিক্রির দায়ে জগন্নাথ স্টোরকে জরিমানা

স্টাফ রিপোর্টার: ক্ষতিকর রং বিক্রির দায়ে নগরীর দেওয়ান বাজারের জগন্নাথ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর পর্যন্ত চলমান অভিযানে নগরীর চকবাজার ও কোতয়ালী থানা এলাকায় প‌রিচা‌লিত অ‌ভিযানে ৭ প্র‌তিষ্ঠানকে তেতাল্লিশ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপ‌রিচালক ‌মোহাম্মদ ফয়েজ উল‌্যাহ, সহকারী প‌রিচালক (‌নগর) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এই অ‌ভিযান প‌রিচালনা করেন।

অভিযানে চকবাজার থানার শাহজালাল ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় রাখার অপরাধে পাঁচ হাজার টাকা, আলম স্টোরকে অননু‌মো‌দিত রং, রং দেয়া চিপস ও নকল চেরি রাখায় দশ হাজার টাকা জরিমানা করে ব‌র্ণিত পণ‌্য ধ্বংস করা হয়। এছাড়া ধ‌নিয়ার পোলের ফ‌রিদপুর স্টোরকে তার উৎপা‌দিত মশলার মোড়কে যথাযথ তথ‌্য প্রদান না করায় দুই হাজার টাকা জরিমানা ক‌রা হয়।

অপরদিকে কোতয়ালী থানার দেওয়ান বাজার এলাকার মে‌ডি এইড ফা‌র্মেসি‌কে মেয়া‌দোত্তীর্ণ ওষুধ রাখায় আট হাজার জরিমানা করা হয়। মা‌য়ের দোয়া ম‌রিচ মিল‌কে অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে মশলা প্রক্রিয়া করায় তিন হাজার টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া পাথরঘাটার বৈশাখী ফা‌র্মেসি‌কে মেয়া‌দোত্তীর্ণ ও মেয়াদ বিহীন ওষুধ রাখায় দশ হাজার জ‌রিমানা করা হয় ।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত