শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Single Top Banner

শ্রমিকজনতার মাঝে ইসলামি মূল্যবোধের প্রসার ঘটাতে হবে : এস এম লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিকজনতার অধিকার প্রতিষ্ঠার অন্যতম বাধা হলো অসচেতনতা। তাই শ্রমিকদেরকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। তাহলেই তারা অধিকারের প্রশ্নে আরও সোচ্চার ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, অধিকার আদায়ের পাশাপাশি দায়িত্বপালনেও শ্রমিকদের যত্নবান হতে হবে। পেশাগত দায়িত্ব, নাগরিক দায়িত্ব ও নৈতিক দায়িত্ব পালনে শ্রমিকদের গড়ে তুলতে হবে। শ্রমিকজনতার মাঝে ইসলামি মূল্যবোধের প্রসার ঘটাতে হবে। তাহলেই তারা একটি ইনসাফসমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

৮ সেপ্টেম্বর (সোমবার) ফেডারেশনের জামালখানস্থ নগর কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি নাজির হোসেন ও মকবুল আহম্মেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।

বৈঠকে মহানগর সেক্রেটারিয়েট সদস্যগণ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত