দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


