রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Single Top Banner

ডাকসু নির্বাচন: মহসিন হল সংসদে স্বতন্ত্র প্রার্থী বাইশারীর মিজান

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫-এ হাজী মুহম্মদ মহসিন হল সংসদ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর কৃতী শিক্ষার্থী মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাইশারী উচ্চ বিদ্যালয় এবং বান্দরবান সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার বাবার নাম মো. জয়নাল আবেদিন।

প্রার্থী হওয়ার বিষয়ে মিজান বলেন, “শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করার জন্যই আমি প্রার্থী হয়েছি। আমি রাজনীতিকে ক্ষমতা নয়, সেবার মাধ্যম হিসেবে দেখতে চাই।”

তার সহপাঠী ও সমর্থকরা জানান, মিজান সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তারা বিশ্বাস করেন, নির্বাচিত হলে তিনি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে মিজানের প্রার্থিতা নিয়ে নিজ এলাকার মানুষও গর্ব প্রকাশ করেছেন। বাইশারী ইউনিয়নের প্রবীণ শিক্ষানুরাগী মাস্টার মীম সালেহ আহমদ বলেন, “আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে কেউ ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে—এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাই, সে যেন শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পারে।”

উল্লেখ্য, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিক্ষার্থীরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত