বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২ শনাক্ত ২৭৪৪

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৪ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৫৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪২ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৫১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮০৫ জন।

বুধবার (২২ জুলাই) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত