বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ফিশারিঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার ও ফিশারিঘাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  

আজ বুধবার (২২ জুলাই) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত পরিচালনাকালে রিয়াজউদ্দিন বাজারে তিনজন মাছ বিক্রেতাকে চিংড়ি মাছে ওজনে কারসাজির উদ্দেশ্যে বিষাক্ত জেলি পুশ করার অপরাধে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা,১৯৯৭ (সংশোধিত ২০০৮) এর ৪ (৫) ধারায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর জেলিমিশ্রিত ৫০ কেজি বাগদা চিংড়ি ও ২০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। ফিশারিঘাটে মাছে ক্ষতিকর রং না মেশাতে আড়তদারদের সতর্ক করা হয়।রিয়াজউদ্দিন বাজারে আগত ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারেও সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সাথে অভিযানে জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক মোঃ টিপু সুলতান ও পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভবিষ্যতেও জেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত