বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুজিববর্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়ির আশেপাশে গাছ লাগানোর আহ্বান মেয়রের

স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনাক্রমে চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। 

২২ জুলাই (বুধবার) দুপুরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলস ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগের এই কর্মসূচি যথাযথ ভাবে পালন করার আহ্বান জানান তিনি। প্রতিটি ছাত্রলীগের নেতাকর্মীদের তাদের বাড়ির আশেপাশের খালি জায়গা গুলোতে গাছ লাগানোর জন্য আহ্বান জানান মেয়র। এসময় করোনাকালীন চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের গৃহীত বিভিন্ন জনবান্ধব কর্মসূচীর প্রশংসা করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রহমান, মহানগর ছাত্রলীগের সদস্য নুরুল হক মনির, মহানগর ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, ইমন সরকার, ইয়াসিন আরাফাত বাপ্পী, নূরে আলম মুন্না, নাজিম উদ্দীন, মহিউল আলম, শাহাদাত হোসেন, আবরার শাহরিয়ার, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক শওকত ওসমান সজিব, ছাত্র সংসদের ভিপি কাম্বার হোসেন রকি, জি.এস শাহাদাত হোসেন ওমর সহ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত