কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন যোগদান করেছেন শুক্রবার (১৯ সেপ্টেম্বর)।
তিনি থানা কম্পাউন্ডে পৌছালে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা তাকে স্বাগত জানান। পরে বিদায়ী ওসি নবাগত ওসিকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়ীত্ব হস্তান্তর করে আগামীর সফলতা কামনা করেন। এসময় নবাগত ওসি উপস্থিত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করে নতুন কর্মস্থলে বিদায়ী ওসির সফলতা কামনা করেন।
উল্লেখ্য, নবাগত ওসি ফরিদপুরের বাসিন্দা এবং ইতিপূর্বে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে দুই দফা আফ্রিকার দেশ মালি ও কঙ্গোতে কর্মরত ছিলেন এবং সেখান থেকে ফিরে উক্ত থানায় পদায়ন হন।বিদায়ী ওসি মোঃ: মছিউর রহমানকে কক্সবাজার ডিবিতে পদায়ন করা হয়েছে এবং তিনি সেখানে যোগদান করছেন বলে নিশ্চিত করেছেন।


