রাউজান উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এ কর্মসূচি বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা নুর মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।
এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস চৌধুরী বাচ্চু, উপজেলা বিএনপি নেতা হাকিম চৌধুরী এবং উপজেলা বিএনপির সদস্য হাফেজ এম এ হাসেম।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা এপিপি অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. মুরাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন— চট্টগ্রাম আদালতের এপিপি অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএনপি নেতা হানিফ মেম্বার, সাবেক ইউপি সদস্য মাহবুব আলম ও আমিন মেম্বার, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, মোছাফ্ফা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা আইয়ুব খান জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছোটন আজম, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম রানা, বিএনপি নেতা এম ইয়াকুব আলী, ছাত্রদল নেতা জাহেদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর শুক্কুর, বিএনপি নেতা সাইদুল ইসলাম, বদিউল আলম চেয়ারম্যানের সুযোগ্য সন্তান জানে আলম, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, শহীদ ইসলাম টিটু, ছাত্রদল নেতা পারভেজ, আক্তার হোসেন, মো. রফিক, নাছির উদ্দিন, সেকান্দার রানা, আলতাফ হোসেন, মীর আহমদ, নূরনবী, রেজাউল করিম টিটু, ইলিয়াস তালুকদার, মো. সোহেল, মহিউদ্দিন চৌধুরী, আবুল কালাম, জমির হোসেন, সাজ্জাদ হোসেন, দিদারুল আলম, সূভাশীষ চক্রবর্তী, মো. তারেক, নয়নসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের আন্দোলনে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে।


