বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

ঈদগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় বাপ্পী (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় আরো দুই আরোহী আহত হয় ।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাবপাশ্ববর্তী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা বাগান এলাকার মুফিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত সোহরাব , শাহরুখ ও আকিল তিন বন্ধু মোটরসাইকেলযোগে বেড়াতে গিয়ে ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-০৬৩০) ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোহরাবের মৃত্যু হয়। একই দিন রাতে নিহতের লাশ দাফন করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত