বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সমালোচনার ঝড়

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজার ৩ সংসদীয় (সদর-রামু-ঈদগাঁও) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) এর প্রচার ব্যানারে কাঁদা নিক্ষেপ ও ফেস্টুন চুরির ঘটনায় সংসদীয় আসন এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার(২২ সেপ্টেম্বর ) রাতের কোন এক সময়ে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বার আউলিয়া বাজার এলাকায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয়রা পরদিন সকালে প্রচার ব্যানারে কাঁদাযুক্ত ময়লা নিক্ষেপের ব্যানার ও ফেস্টুন চুরির ঘটনা এলাকার কর্মী ,সমর্থক,পথচারী ও সচেতন জনগনের চোখে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। মুহুর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উক্ত সংসদীয় আসনের জামাত শিবির সমর্থিত ভোটার ও সচেতন জনগণ এ ঘটনাকে পরিকল্পিত ও কাপুরুষোচিত ন্যাক্কারজনক ঘটনা হিসেবে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল তার প্রতিক্রিয়ায় লিখেছেন,
“সাহস থাকলে সরাসরি বিরোধিতা করুন,চোরের মতো রাতের অন্ধকারে ভিপি বাহাদুরের ফেস্টুন চুরি ও কাঁদা নিক্ষেপ করা কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” এছাড়া এ চিত্র ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনরা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে চলছেন অদ্যাবধি।

স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের আগে এ ধরনের কর্মকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। ভদ্রোচিত প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে এ ধরনের আচরণ রাজনৈতিক পরিবেশকে আরও ঘোলাটে করে তুলছে।

অনেকে প্রশ্ন তুলেছেন—জনসমর্থনে আস্থাহীন হয়ে কি প্রতিপক্ষের প্রচারণায় এভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে?

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত