কক্সবাজারের ঈদগাঁও উত্তর শাখার ৭ন ওয়ার্ড শাখার উদ্যোগে মঙ্গলবার বাদে মাগরিব স্থানীয় মাদ্রাসা আলী বিন আবি তালিব মাঠে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মোঃ হাকিম আলী।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণ ৫৪ বছরের অনিয়ম-দূর্নীতি থেকে মুক্তি পরিবর্তন চাই। ইসলামি কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত-শিবির অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আমির সোলাইমান মোর্শেদ, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ ও সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনউপজেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসীন, ঈদগাহ রশিদ আহমদ কলেজ শিবির সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলী হোসাইন জিসান ও সেক্রেটারি রুবেল মাহমুদ রনি।


