বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঋণ খেলাপি মামলায় ঈদগাঁওয়ের আব্দুর রহমান জেলে

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কৃষি ব্যাংক ঈদগাঁও শাখার ঋণ খেলাপি মামলায় জেলে যেতে হয়েছে উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার আব্দুর রহমানকে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কক্সবাজার শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৭ সালে ব্যবসায়িক প্রয়োজনে আব্দুর রহমান কৃষি ব্যাংক ঈদগাঁও শাখা থেকে ২ লাখ টাকা ঋণ নেন। উল্টো ঋণ যথাসময়ে পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকে ভূয়া চেক প্রদান করে ।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত আব্দুর রহমানকে ২ লাখ ৪৭ হাজার ৩৫০ টাকা পরিশোধের পাশাপাশি ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

রায় পরবর্তী ২০২৪ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে থেকে পলাতক ছিলেন।

ব্যাংকের ঈদগাঁও শাখার ম্যানেজার উজ্জল বড়ুয়া জানান, আদালতের রায় অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে ব্যাংকের স্বার্থ রক্ষা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত