দুর্নীতি দমন কমিশন (দুদক) কনস্টেবল পদে ৯১ জনকে নিয়োগ দেবে। এসব পদের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৫৪ হাজার ৫৭০ জন প্রার্থী। সে হিসেবে গড়ে প্রতিটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১ হাজার ৬৯৮ জন।
দুদক সূত্রে জানা গেছে, নিয়োগ পরীক্ষা আগামী সপ্তাহে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ নিয়োগে অংশ নিতে পারবেন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা।
গ্রেড-১৭ পদমর্যাদায় এই কনস্টেবলদের বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে ৯,০০০-২১,৮০০ টাকা। অনলাইনে আবেদনপত্র জমা নেয়ার প্রক্রিয়া শুরু হয় গত ১৩ আগস্ট এবং শেষ হয় ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায়।


