বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনীর ৪৬টি পূজামণ্ডপে অনুদান বিতরণ

ডেস্ক রিপোর্ট :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং ফেনী-১ আসন থেকে সর্বাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ৪৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফুলগাজী উপজেলার দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দক্ষিণেশ্বর কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাগফাই গ্রুপের চেয়ারম্যান মজুমদার আরিফুর রহমান। এ সময় ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল মজুমদার গোলাপসহ তিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই চেতনা থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে চান। তার পক্ষ থেকে প্রদত্ত এ অনুদান শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পৌঁছে দেওয়া হলো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত