বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান

পাচারের উদ্দেশ্যে গহিন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানবপাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী ও শিশুকে পাহাড়ে আটক করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাহারছড়ার জুম্মাপাড়া পাহাড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটজনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানবপাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত