বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বৈঠকখানার পুনর্নির্মাণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হারলা গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান বৈঠক খানার পুনর্নির্মাণ করা হয়েছে। ১৯৮০ সালে বরুমতি খাল খননের সময় বিশ্রাম নেওয়া সেই ঐতিহাসিক স্মৃতিফলক পুনঃনির্মাণ এবং নবনির্মিত বৈঠকখানার উদ্বোধন করা হয় শুক্রবার (৩ অক্টোবর)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও অর্থনৈতিক মুক্তির দর্শন আজও সমান প্রাসঙ্গিক। কৃষি, গার্মেন্টস ও মানবসম্পদ উন্নয়নের যে ভিত্তি তিনি স্থাপন করেছিলেন, তা-ই আজকের সংকট উত্তরণের মূল চাবিকাঠি।

ডা. শাহাদাত স্মৃতিচারণ করে বলেন, শহীদ জিয়ার নির্দেশিত কৃষি বিপ্লব বাংলাদেশের খাদ্যে স্বনির্ভরতা এনেছিল। তাঁর গৃহীত খাল খনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে ঐতিহাসিক ভূমিকা রাখে। বর্তমানে খাল-নদী দখল ও দূষণের কারণে পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কর্ণফুলি, হালদা ও সাঙ্গু নদী রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা সম্পাদক ডা. মহসিন জিল্লুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক বিচারপতি আবদুস সালাম মামুনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পুনঃনির্মিত স্মৃতিফলক ও বৈঠকখানা ঘুরে দেখেন অতিথিরা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত