বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে জামায়াতের যুব সমাবেশে ভিপি বাহাদুর

আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করতে যুবকদের নেতৃত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল যুব সমাবেশে ভিপি শহিদুল আলম বাহাদুর বলেছেন, “জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। যুগে যুগে যুবকরাই ইতিহাসের বাঁক পাল্টাতে নেতৃত্ব দিয়েছেন। জুলাই অভ্যুত্থান তারই উজ্জ্বল দৃষ্টান্ত। এ আন্দোলনের চেতনায় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন জামায়াত শাখার উদ্যোগে আয়োজিত এ যুব সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক হাকিম আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়নের সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল। কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত ও দরসুল কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, জেলা সহ-সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম ও তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা ছৈয়দ নুর হেলালী এবং ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।

সমাবেশ শেষে শত শত যুবক দাঁড়িপাল্লার সমর্থনে ঈদগাঁও বাজারের অলিগলিতে বর্ণাঢ্য মিছিল বের করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত