বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযানে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদে জানা যায়—সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুদের ওই এলাকায় জিম্মি করে রাখা হয়েছে। এরই ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালিয়ে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। এসময় দুইজন মানবপাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করছিল এবং বিদেশে পাচারের প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল।

আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত