বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলী টানেলে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভিতর গতি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আহত হয় নারী-শিশুসহ ৬যাত্রী। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে টানেলের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর টানেলে যান চলাচল সাময়িক বন্ধ থাকে।

আহত ৬ যাত্রী হলেন, শাহজাদী (২১), রানী আক্তার (৩১), ফয়সাল (৪৫), মোহাম্মদ ফারুক(৫০), মুনতাসীর ওমর (১২), সালাহ উদ্দীন (৩৫)। আহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানায় বাসে থাকা অন্য যাত্রীরা।

আহতদের পরিবারের শরীফ নামের এক সদস্য জানায়, আমাদের পরিবারের সবাই একটা দাওয়াতে গিয়েছিল। আসার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বেশ কজন আহত হয়।

টানেল কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে
দ্রুতগতিতে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ৬জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টানেলে দায়িত্বরত কর্ণেল ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বড় ধরণের দুর্ঘটনা হয়নি। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত