বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দক্ষিণ জেলা জামায়াত নেতৃবৃন্দ 

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় গভীর রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরের সব আসবাবপত্র, জামাকাপড় ও খাদ্যসামগ্রী পুড়ে যায়। এতে পরিবারটি সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে শনিবার (৪ অক্টোবর) বিকেলে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের এমন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বটতলী শহর উন্নয়ন কমিটির সভাপতি কাজী নুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আ. ক. ম. হামিদুল হক, কর্মপরিষদ সদস্য চৌধুরী মোহাম্মদ ছালেহ, পদুয়া ২নং ওয়ার্ড শাখার সভাপতি মাষ্টার নুরুল আমিন বিএসসি এবং যুব বিভাগের সভাপতি মাওলানা জিয়াউল হক জিয়া।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত