রাজধানীর পল্টনের একটি হোটেলে রবিবার (২৬ অক্টোবর) ইসলামী ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৪১টি রাজনৈতিক দলের চেয়ারম্যান ও মহাসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা এম. এ. মতিন বলেন, “বর্তমান দেশের সংঘাতময় পরিস্থিতি থেকে জাতিকে উদ্ধার করতে হলে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “দেশের স্থিতিশীলতা, জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দও জাতীয় ঐক্য ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


