বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘ইসলাম ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়’

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানী বলেছেন, “ইসলামী আইন বাস্তবায়ন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।”

তিনি বলেন, আল কুরআনের নির্দেশনা মেনে দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সকল দেশপ্রেমিক ও সৎ নাগরিকদের ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন নিশ্চিত হলে সমাজে সততা, নিষ্ঠা ও প্রকৃত উন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, “দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের সংগ্রাম সফল হবে।”

তিনি এসব কথা বলেন শুক্রবার (৩১ অক্টোবর) রাতে রৌফাবাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখতে গিয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌফাবাদ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ জেবল হোসেন।

মাহফিলের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডাক্তার মুহাম্মদ আবু নাছের।

বিশেষ ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বিএম মফিজুর রহমান আল আজহারী।

বিশেষ অতিথি ছিলেন বিএসটিআই-এর প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি এবং বিশেষ ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম মাদ্রাসা-ই-আবু হুরায়রা (র.)-এর সিনিয়র শিক্ষক মাওলানা মফিজুল হক।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এডভোকেট মুহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ মক্কী। মাহফিলে আলোচনা পেশ করেন— হামজার বাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্বাস আলী, হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা মুহাম্মদ ইসমাঈল, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী আনিছুর রহমান চৌধুরী, পাহাড়িকা জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক ওহিদুল কাদের চৌধুরী এবং চরমোনাইর মাওলানা হাফেজ হেলাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইঞ্জিনিয়ার মুহাম্মদ এস্কান্দর, জাহান উদ্দিন, কামাল উদ্দিন, প্রবাসী মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ আব্দুল আজিজ, মুহাম্মদ বখতিয়ার, কাজী আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাবেদ ইকবাল, মুহাম্মদ নাছির, মাওলানা হেদায়েত উল্লাহ, আরশাদুল কাদের, সাব্বির হোসাইন, হাফেজ আমির হোসাইন, আব্দুল্লাহ আল জোবায়ের, আহমেদ মক্কী প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত