বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

তদন্তের মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অগ্রগতি পর্যালোচনায় সিএমপিতে বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার (অ্যাটর্নি জেনারেল সমমর্যাদা) অ্যাডভোকেট এহসানুল হক সমাজী।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ে রুজুকৃত তদন্তাধীন হত্যা ও অন্যান্য মামলার অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। তদন্তকারী কর্মকর্তারা মামলাগুলোর ডকেট, ভিডিও ফুটেজ ও হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। এ সময় মামলাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে সভাপতি মোঃ হুমায়ুন কবির তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা এবং সময়োপযোগী সমাপ্তির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিনসহ সিএমপি’র বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত