বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

আওয়ামী দুঃশাসনের সকল খুন-সন্ত্রাসের দৃশ্যমান বিচার হলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব : আনোয়ারুল আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর বলেছেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দেশ ও জাতি ঐক্যবদ্ধ। দেশ বিরোধী কোন ষড়যন্ত্র অতীতেও টিকে নি, ভবিষ্যতেও টিকবে না। আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা রাজনীতির অযোগ্য হয়ে পড়েছে। জনগণ তাদের দেউলিয়াপনার সাথে নেই। তাদের প্রতি জনগণের বিন্দুমাত্র ভালোবাসা দেখা যায় না। আওয়ামী দুঃশাসনের সকল খুন-সন্ত্রাসের দৃশ্যমান বিচার হলেই দেশে প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব। আর ভবিষ্যতেও কোন রাজনৈতিক দল যেন ফ্যাসিবাদী দুঃস্বপ্ন না দেখে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কর্ণফুলী উপজেলার কলেজবাজার এলাকায় কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যদিকে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার পৃথক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। সাতকানিয়া আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আ.ক.ম ফরিদুল আলম, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, দোহাজারী পৌরসভার আমীর জমির আদনান, বাজালিয়া আমীর মাসুকুর রহমান সহ প্রমুখ। লোহাগাড়ায় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী সহ প্রমুখ।

বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে বাঁশখালী পৌরসদরে অবস্থান কর্মসূচী পালন করেন। এছাড়াও অন্যান্য উপজেলায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে অবস্থান কর্মসূচী পালন করে। এতে ফ্যাসিবাদ শক্তির উত্থান ঠেকাতে জনগণ ঐক্যবদ্ধ ভূমিকা রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত