বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লোহাগাড়া উপজেলায় কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে লোহাগাড়া ইউনিয়নে আয়োজিত এ প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সাহাবউদ্দিন এবং পরিচালনা করেন আবু সৈয়াদ আহমদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা মাস্টার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুর সালাম, মাওলানা মনির আহমদ, দক্ষিণ জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ইউনিয়ন নেতা নাছির উদ্দিন, রফিক দিদার এবং গোফরান আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষিতে প্রয়োজনীয় প্রণোদনা ও ভর্তুকি বাড়ানোর ওপর তারা জোর দেন। বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে, যাতে দেশে খাদ্য ঘাটতি না ঘটে এবং কৃষিজ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

সভায় বক্তারা কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত থেকে কৃষক ও কৃষিশ্রমিকদের সমস্যা তুলে ধরেন এবং কৃষিখাতে সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত