বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। এর অংশ হিসেবে চট্টগ্রামসহ ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক (উপসচিব) এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সীগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোনায়, অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মু. রেজা হাসানকে কুমিল্লায় এবং জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।

এর আগে গত রোববার সরকার আরো ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল। নির্বাচনের আগে মাঠ প্রশাসনে এই ধারাবাহিক রদবদলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত