বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ঈদগাঁও বিএনপির নেতা আলমগীর তাজ জনির বহিস্কারাদেশ প্রত্যাহার

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনির বহিস্কারাদেশ অবশেষে প্রত্যাহার হওয়ায় স্বস্তি নেমেছে উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে। দীর্ঘ প্রতীক্ষার অবসানে আল্লাহর নিকট শুকরিয়া জানিয়েছেন উপজেলা বিএনপির জনপ্রিয় নেতা চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

তিনি শহীদ জিয়ার আদর্শে দলকে উজ্জীবিত করতে অতীতের মত নিজেকে উজাড় করে দেবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রত্যাহারে পেছনে যারা সহযোগিতা ও দোয়া করেছেন সকলের নিকট কৃতজ্ঞ বলে জানান।

প্রসঙ্গত, ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রত্যাহার আদেশে পূর্বেকার বহিষ্কারাদেশপ্রত্যাহার করে পুনরায় সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত