বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট পাচারকালে ৯ চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি সিমেন্ট পাচারের চেষ্টা করার সময় ৯ জন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চোরাচালান চক্র বাংলাদেশি পণ্য আদান–প্রদানের মাধ্যমে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনবে। তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’-এর একটি বিশেষ দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি করা হয়। এতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে ট্রলারের ৯ জন চোরাকারবারীকেও আটক করা হয়।

আটককৃত বোট, জব্দকৃত সিমেন্ট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লে. কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সমুদ্রসীমায় চোরাচালান কার্যক্রম রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত