বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ১৪ নং বাগোয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিল বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ মেম্বারের সভাপতিত্বে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা সেলিম উদ্দীন, সাবেক ইউপি সদস্য মো. আমিন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন বিএনপি নেতা ইয়াকুব আলী, মো. রফিক ও নাসির মাস্টার।
এছাড়া উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. হাসান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাজু, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহবায়ক মো. নবী ও নাজিম উদ্দীন নাজু, রাউজান উপজেলা ছাত্রদল নেতা মো. পারভেজ, বাগোয়ান ইউনিয়ন যুবদল নেতা মো. ইয়াকুব, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহেদ, যুবদল নেতা মো. ইরফান, মীর আহমেদ, সাজ্জাদ হোসেন নয়ন, স্বেচ্ছাসেবক দল নেতা মুন্না তালুকদার, মো. হাসেম, সাইমন, শাকিলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।


