মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও গভীর স্মরণে বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে শাপলা কলি প্রতীকে মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ। এ সময় তাঁর সঙ্গে বোয়ালখালী উপজেলা এনসিপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোবাইরুল আরিফ বলেন, “একাত্তর থেকে চব্বিশ—বাংলাদেশপন্থী লড়াইয়ের সিলসিলা। আমাদের বাপ-দাদারা একাত্তরে যুদ্ধ করেছিলেন একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য, পাকিস্তানি শোষণ থেকে মুক্তির লক্ষ্যে। আর চব্বিশের অভ্যুত্থান দিল্লীর দাসী থেকে আমাদের মুক্তির লড়ায়।
তিনি আরও বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি করতে গেলে আমাদেরও জানতে হবে চব্বিশের মতো একাত্তরেও কারা ঘাতক ছিল। বাংলাদেশের মানুষের ইনসাফের জন্য, বাংলাদেশের ভৌগলিক অস্তিত্ব ঠিকে রাখতে গেলে উভয়ের বিরুদ্ধে আমাদের লড়ায় চালিয়ে যেতে হবে।
এ সময় এনসিপি নেতারা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে দলটির পক্ষ থেকে একাত্তরের শহীদদের আত্মত্যাগ স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং স্বাধীনতার চেতনা জনমানুষের মধ্যে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে।


