আজ সোমবার (২৯ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম সংসদীয় ৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দলীয় প্রার্থীর প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের সমর্থনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


