বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জামালখান ওয়ার্ডে নাগরিক সেবা সহজীকরণে গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ডে নাগরিক সেবা সহজীকরণ এবং জনসমস্যার সরাসরি সমাধানের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার কদম মুবারক সিটি কর্পোরেশন হাই স্কুলে এ গণশুনানির আয়োজন করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোয়েব উদ্দিন খান।

গণশুনানিতে স্থানীয় বাসিন্দারা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ ও প্রস্তাবগুলো মনোযোগসহকারে শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

গণশুনানির আয়োজকরা জানান, এ ধরনের গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি জানা যায়, ফলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেওয়া হয়।

গণশুনানিতে ওয়ার্ডের সচিব জালাল আহমদ, সাইমুন হক সিকদারসহ বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত