মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Single Top Banner

পদুয়ায় মহিলা হাফেজ বিভাগ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পদুয়ায় একটি মাদরাসার মহিলা হাফেজ বিভাগের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৩টায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত মাদরাসার মহিলা হাফেজ বিভাগে মোট ১৫ জন ছাত্রী ভর্তি হয়েছে। ভর্তি হওয়া ছাত্রীদের জন্য অভিজ্ঞ ও প্রশিক্ষিত মহিলা হাফেজ দ্বারা পাঠদানের ব্যবস্থা করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার উপদেষ্টা মুফতি মাওলানা আবদুল্লাহ জুনায়েদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদুয়া মালিপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হামিদ হোসেন। তিনি মাদরাসা শিক্ষা ও মহিলা হাফেজ বিভাগের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া হেমায়েতুল ইসলাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোস্তাক আহমদ রব্বানী।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রধান পরিচালক মাওলানা জহিরুল ইসলাম শামসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শাহ আলম, হাফেজ মাওলানা নুরুল আলম, জাহাঙ্গীর আলম, মাহমুদুল হক, হাফেজ জাফর সাদেক, হাফেজ মহিউদ্দিন, হাফেজ শাহজাহান প্রমুখ।

এ সময় ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও ইসলামী শিক্ষার উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত