সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে নতুন করে আরও দুই জনের হাম শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১ এপ্রিল থেকে চট্টগ্রামে মোট ১৪ জনের শরীরে শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরের ৮ জন এবং জেলার ৬ জন বাসিন্দা। রবিবার (৫ এপ্রিল) বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় হাম সংক্রামণের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল থেকে ৮টা থেকে রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তারা ভর্তি হয়। তাদের বেশিরভাগই শিশু ও কিশোর। এ নিয়ে চলতি মাসের ১ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত মোট ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে পাঠানো হয়েছে। ঢাকার এনপিএমএল থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত চট্টগ্রামে ১৪ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ১৪ জনের মধ্যে আট জন নগরের এবং ছয় জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ২২১ জনের নমুনা সংগ্রহ করে এনপিএমএল ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে নগরের ১২৫ ও জেলার বাসিন্দা ৯৬ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, চমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৫ জন ভর্তি হয়েছে। হাম রোগীদের জন্য একটি পৃথক ওয়াড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত