শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Single Top Banner

কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকূলবাসীর মাঝে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক :

উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১৫ এপ্রিল) খুলনা জেলার কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্প পরিচালনা করে। এতে কয়রা উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্তদেরও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা যায়। তারা নৌবাহিনীর এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং দূষণ প্রতিরোধের পাশাপাশি উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপাঞ্চলে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত