শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Single Top Banner

‘সুইট ক্লাব প্রিমিয়াম সুইট অ্যান্ড বেকারি’র জিইসি শাখায় উদ্বোধন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের জিইসি এলাকায় ‘সুইট ক্লাব প্রিমিয়াম সুইট অ্যান্ড বেকারি’র নতুন শাখার শুভ উদ্বোধন আগামী শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ৫টায়, আসরের নামাজের পর শুরু হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গ্রাহকদের ভালোবাসা, স্নেহ ও দোয়াকে সঙ্গে নিয়েই নতুন এ শাখার যাত্রা শুরু হচ্ছে। উদ্বোধনী আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “এই আনন্দঘন মুহূর্তে সম্মানিত অতিথিদের উপস্থিতি আমাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের প্রত্যাশা করছে ‘সুইট ক্লাব প্রিমিয়াম সুইট অ্যান্ড বেকারি’র পরিবার।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত