মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে ডিবির অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএমপি’র কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকার ইউনুছ মার্কেট সংলগ্ন একটি ভাতঘরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের তত্ত্বাবধানে একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে চট্টগ্রামে বিক্রির উদ্দেশ্যে আসা একটি পিকআপের চালক মো. শওকত আলী (৩৭)কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দেওয়া তথ্যে তার ব্যবহৃত গাড়িতে থাকা একটি খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় একটি নীল রঙের খালি গ্যাস সিলিন্ডার ও একটি টয়োটা কোম্পানির পিকআপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত