শনিবার, ২ মে ২০২৬
Single Top Banner

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চালক নিহত

আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) : 

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কভার ভ্যান চালক মনির হোসেন (৪৯) চট্টগ্রাম ম্যাডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেছেন।

নিহত চালক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি তাদের হেফাজতে রয়েছে।

প্রসঙ্গত শুক্রবার ( ১ মে)  সকালে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী কভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেশ ক’জন বাস যাত্রী আহত হয়।এর মধ্যে কভার ভ্যানের চালক মনির হোসেন দীর্ঘক্ষণ গুরুতর আহতাবস্থায় গাড়ীতে আটকা পড়েন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ চেষ্টার পর তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে  নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চমেকে নেয়ার পথে তার মৃত্যু হয়।নিহত চালক চার সন্তানের জনক বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত