শনিবার, ২ মে ২০২৬
Single Top Banner

এনসিপি’র সদস্য সংগ্রহ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাকলিয়া থানার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সদস্য সংগ্রহ কার্যক্রমে সহযোগিতা করেন চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয়কারী সদস্য সোহরাব চৌধুরী ও রোহান রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ—রকিবুল হাসান, সাদিয়া আফরিন, রিদুয়ান হৃদয়, আজগর আলী আশিক, মোহাম্মদ আজাদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ।

সভায় সভাপতিত্ব করেন বাকলিয়া এনসিপির নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এবং সঞ্চালনা করেন এনসিপি নেতা সাদমানুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা আগামী দিনগুলোতে বাকলিয়া অঞ্চলে এনসিপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত