শনিবার, ২ মে ২০২৬
Single Top Banner

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

নিজস্ব প্রতিবেদক :

পৃথিবীতে আট হাজার মিটার বা ততোধিক উচ্চতার পর্বত রয়েছে মাত্র ১৪টি। সেই তালিকার অন্যতম দুর্গম শৃঙ্গ Mount Makalu জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী।

বাংলাদেশ সময় আজ ভোর ৫:৪৫ মিনিটে ৮,৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এর মাধ্যমে তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বিশ্বের পঞ্চম উচ্চতম এই পর্বতে আরোহণে সফল হলেন।
২০২৫ সাল পর্যন্ত ১৪টি আট-হাজারি শৃঙ্গের মধ্যে চারটি জয় করেছিলেন বাবর। আজকের এই অর্জনে তিনি নিজের পঞ্চম আট-হাজারি শৃঙ্গ স্পর্শ করলেন—যা এখনো কোনো বাংলাদেশির নেই।

‘এক্সপিডিশন মাকালুঃ দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে Vertical Dreamers। ক্লাবের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার Makalu Adventure–এর স্বত্বাধিকারী মোহন লামসালের সূত্রে এই তথ্য নিশ্চিত করেন। শিখরে বাবরের সঙ্গে ছিলেন শেরপা আং কামি।

 

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত