চট্টগ্রামের লোহাগাড়ায় “Approach to Acute Emergency Patients in Upazila Health Complex” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এজাজুর ইসলাম শিহাবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আব্দুল্লাহ আল ফাহিম।
সেমিনারে বক্তারা জরুরি রোগীদের দ্রুত ও কার্যকর ব্যবস্থাপনা, প্রাথমিক মূল্যায়ন, জীবনরক্ষাকারী পদক্ষেপ গ্রহণ এবং সময়োপযোগী চিকিৎসা প্রদানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বলেন, উপজেলা পর্যায়ে জরুরি সেবার মান উন্নয়নে দক্ষতা ও সমন্বয় অত্যন্ত জরুরি।
এতে উপস্থিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সেমিনারটি অংশগ্রহণকারীদের মধ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


