মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

নোংরা পরিবেশে মিষ্টি তৈরি: লোহাগাড়ায় ক্লাসিকাল সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের দায়ে ‘ক্লাসিকাল সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী উপজেলা সদরের মোহাম্মদ আলী মুন্সিপাড়ার বাসিন্দা এবং আকতার কামাল চৌধুরীর ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত