মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

লোহাগাড়ার বড়হাতিয়ায় ভাতের দোকানে আগুন, দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনোফকির হাট বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাতের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়হাতিয়া আদর্শ পাড়ার বাসিন্দা মৃত মফজুলর রহমানের ছেলে জসিম উদ্দিনের মালিকানাধীন ‘মজু হোটেল’ নামের ভাতের দোকানটিতে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লোহাগাড়া ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দোকানের আসবাবপত্র, রান্নার সরঞ্জাম ও মালামালসহ প্রায় ১ থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক জসিম উদ্দিন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানটি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত