মঙ্গলবার, ১২ মে ২০২৬
Single Top Banner

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যুতে সাইফুল ইসলামের শোক

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, প্রথিতযশা আলেম আলহাজ মাওলানা ছরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স-এর চেয়ারম্যান সাইফুল ইসলাম।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে মাওলানা ছরওয়ার কামাল আজিজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এক শোকবার্তায় সাইফুল ইসলাম বলেন, “মাওলানা ছরওয়ার কামাল আজিজী ছিলেন একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক এবং ইসলামী রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান অভিভাবককে হারালো। বিশেষ করে দ্বীনি শিক্ষা ও নৈতিক সমাজ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন, “মাওলানা আজিজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আজীবন ইসলাম, শিক্ষা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।”

শোকবার্তায় সাইফুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে মাওলানা ছরওয়ার কামাল আজিজীর মৃত্যুতে রাজনৈতিক, ধর্মীয় ও ওলামা মহলে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত